গোয়ালন্দে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকার চর বালিয়াকান্দি বাড়ইডাঙ্গা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী শাহানাজ পারভীনের (২৫) মৃত্যুর ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার মারা যান।ঘটনার পর থেকে স্বামী ইকবাল ও তাঁর বাবা-মা পলাতক রয়েছেন। শাহানাজের বড় ভাই সাদেক মোল্লা বলেন, ইকবাল এক বছর আগে শাহানাজকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। এ ব্যাপারে শাহানাজ রাজবাড়ীর আদালতে মামলা করলে পুলিশ ইকবালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। গত বুধবার শাহানাজকে নিজ বাড়ি নেওয়ার শর্তে আদালত জামিনে ইকবালকে মুক্তি দেন। তাঁরা একসঙ্গে বাড়ি আসার পরই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।