গোয়ালন্দে জিম্মি করে বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে গত রোববার দিবাগত রাতে ঈগল পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক ভরত মণ্ডলের বাড়িতে একদল অস্ত্রধারী ডাকাত সবাইকে জিম্মি করে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে নিয়েছে। গৃহকর্তা ভরত মণ্ডল জানান, রাত দুইটার দিকে পৌরসভার হাউলি কেউটিল এলাকার বাড়িতে দোকান কর্মচারী মনা পাল প্রকৃতির ডাকে বাইরে বের হন। এ সময় একদল ডাকাত মনা পালকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহকর্তাকে ডাকতে বলে। দোকান কর্মচারীর ডাকে গৃহকর্তা বাইরে এলে ডাকাতেরা ঘরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা, দুই ভরি ওজনের স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে চলে যায়।