গোয়ালন্দে ঝড়ে শতাধিক বাড়ি বিধ্বস্ত, আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় শতাধিক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এতে কমপক্ষে চারজন আহত হয়েছে।বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝড় আঘাত হানে। এতে গোয়ালন্দ পৌর শহরের আড়কাটিপাড়া ও উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা, শ্রীদামদত্তপাড়া, বিশ্বনাথপাড়া এবং ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক ও ভাগলপুর গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ইউএনও ছরোয়ার হোসেন জানান, মাত্র ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে অনেক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেক গাছপালা নষ্ট হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।