গোয়ালন্দে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশনে গতকাল শুক্রবার দুপুরে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক গৃহবধূর (২৭) মৃত্যু হয়েছে। রাজবাড়ী রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রেলওয়ের গোয়ালন্দ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আজগর আলী জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর মধুমতি ট্রেনটি দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগমুহূর্তে ক্যানেল ঘাট এলাকায় অপেক্ষায় থাকা অজ্ঞাতনামা এক নারী ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।