গোয়ালন্দে দুজনকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে চান মিয়া (৪২) নামের এক ব্যবসায়ী ও সালমী বেগম (৪৫) নামে যৌনপল্লির এক বাড়িওয়ালি দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
এলাকার বাসিন্দারা জানান, গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী চান মিয়া ও দৌলতদিয়া যৌনপল্লির বাড়িওয়ালি সালমী বেগম সন্ধ্যায় দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার রাস্তা দিয়ে হেঁটে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত তিন যুবক একটি মোটরসাইকেলে করে এসে তাঁদের কয়েকটি গুলি করে চলে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
সালমী বেগমের মা লাইলী বেগম জানান, সালমী বিএনপির সমর্থক ছিলেন। এসব নিয়ে পল্লিতে তাঁর অনেক শক্র তৈরি হয়েছিল। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান-নুর ইসলাম মুন্নু বলেন, ‘সালমী বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার বলেন, হত্যকারীদের খুঁজতে পুলিশ মাঠে নেমেছে।