গোয়ালন্দে নদী থেকে সেই বাঁধ অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের কাছে মরা পদ্মা নদীতে মাছ ধরার জন্য নির্মাণ করা বাঁধটি অপসারণ করা হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার বাঁধ নির্মাণকারীরাই এটি সরিয়ে নেয়।দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় পদ্মা নদীর এক পাশ থেকে অন্য পাশে কয়েক শ বাঁশ ও জাল দিয়ে অবৈধভাবে বাঁধ তৈরি করে মাছ ধরা হচ্ছিল। স্থানীয় রাশেদুল প্রামাণিক, জয়নাল মণ্ডলসহ চারজন এ বাঁধ দিয়েছিলেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘নদীতে অবৈধ বাঁধ, মাছের পোনা ধ্বংস’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ জানান, সোমবার দুপুরের দিকে বাঁধের মালিক জয়নাল মণ্ডলকে নোটিশ দিয়ে দুই দিনের মধ্যে এটি সরিয়ে নিতে বলা হয়। নোটিশ পাওয়ার পর তিনি সোমবার বিকেলে কিছু অংশ এবং অবশিষ্ট অংশ মঙ্গলবার ভোরেই সরিয়ে নেন।