গোয়ালন্দে পিস্তলসহ ট্রাকচালক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল বুধবার সকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিলের সামনে তল্লাশি চালিয়ে একটি দূরপাল্লার বাস থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ ট্রাকচালককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ট্রাকচালক জিয়াদুল ইসলাম (৪৫) যশোর কোতোয়ালি থানার পুরোনো কসবা কাঁঠালতলা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। জিয়াদুল দাবি করেন, ছয় মাস ধরে তিনি বেকার। অভাবের কারণে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে অস্ত্রটি যশোর থেকে ঢাকার হেমায়েতপুর নিয়ে যাচ্ছিলেন।