গোয়ালন্দে ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে গতকাল সোমবার সকালে দৌলতদিয়া নাগরিক সমাজের ব্যানারে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাসে গোয়ালন্দ উপজেলায় ১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কোটি কোটি টাকার সম্পদ। সর্বশেষ গত রোববার সকালে গোয়ালন্দ বাজারে আগুনে একটি বেসরকারি সংস্থার কার্যালয় পুড়ে যায়।গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট টার্মিনাল থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেন।