গোয়ালন্দে ফেরির র্যাম ভেঙে ট্রেলার নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের কাছে ফেরির র‌্যাম ভেঙে বৈদ্যুতিক ট্রান্সফরমারবাহী একটি উচ্চধারণ ক্ষমতার ট্রেলার নদীতে পড়ে গেছে। ট্রেলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
ট্রেলারের মালিক এ এইচ কার্গো কোম্পানির অপর একটি ট্রেলারের চালক সাহেব আলী জানান, ঢাকা থেকে প্রায় ৬০ টন ওজনের একটি ট্রান্সফরমার নিয়ে ট্রেলারটি ফরিদপুর যাচ্ছিল। গতকাল দুপুরে নদী পারাপারের জন্য এটি পাটুরিয়া ঘাট থেকে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানে ওঠে। ফেরিটি দৌলতদিয়ার ২ নম্বর ঘাটে বেলা সোয়া একটার দিকে ভিড়ে। ট্রেলারটি তীরে ওঠার জন্য পেছনের দিকে ফিরতে থাকলে ঘাটের বিপরীত পকেটে ভেড়ানো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের র‌্যামে গিয়ে ঠেকে। অতিরিক্ত ওজনের কারণে মুহূর্তের মধ্যে ফেরির র‌্যাম ভেঙে এটির ৮০ ভাগ নদীতে তলিয়ে যায়।