গোয়ালন্দে বন্ধুসভার পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা নিজেদের অর্থায়নে শহরের দরিদ্র ও দুস্থ শিশু এবং নারী-পুরুষের মুখে হাসি ফোটাতে নতুন পোশাক বিতরণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘ঈদ আনন্দ, সবার জন্য’ স্লোগানে বন্ধুসভার বন্ধুরা শহরের কাইমদ্দিন প্রামাণিক পাড়া, আলম চৌধুরী পাড়া, আড়তপট্টি, ঘোষপট্টি, বদিউজ্জামান ব্যাপারী এবং বাহাদুরপুর এলাকার ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন। এ ছাড়া ১০ জন নারী ও ১০ জন পুরুষের হাতেও তুলে দেওয়া হয় নতুন শাড়ি ও লুঙ্গি।
এ সময় বন্ধুসভার সভাপতি শেখর আহম্মেদ বাবু, সাধারণ সম্পাদক প্রভাষক রমেশ কুমার আগরওয়ালা, প্রভাষক নাসরীন আকতার, হেলাল মাহমুদ, সাইফুল ইসলাম, আকাশ সাহা, এরশাদুল ইসলাম, আবদুল আউয়াল, তৌহিদ ফয়সাল, সাইফুল আলম, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। শহরের বদিউজ্জামান ব্যাপারী পাড়া মসজিদের সামনে নতুন পোশাক ব্যাগে করে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়। এ সময় কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন।