গোয়ালন্দে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের হস্তক্ষেপে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ বিয়ের প্রস্তুতি চলছিল।
ছোটভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, গতকাল রাতে তাঁর ইউনিয়নের স্থানীয় বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপনে সংবাদ পেয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসার উদ্দিন তাঁকে বিয়ে বন্ধের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।
আমজাদ হোসেন বলেন, গতকাল বিকেলেই ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহের কুফল ও আইনি ব্যবস্থা নেওয়া স্কুলছাত্রীর অভিভাবকেরা বিয়ে বন্ধ করতে সম্মত হন। এ সময় তাঁরা বরপক্ষকে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

ইউএনও আবু নাসার উদ্দিন বলেন, উপজেলার কোথাও বাল্যবিবাহ হতে দেওয়া হবে না। খবর পেলে যেকোনো উপায়ে বাল্যবিবাহ বন্ধ করা হবে।