গোয়ালন্দে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আটজন নেতা-কর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষের নেতা উপজেলা বিএনপির একাংশের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শেখের নেতৃত্বে স্থানীয় বাজার থেকে একটি মিছিল বের হয়।
মিছিলটি মহাসড়ক হয়ে উপজেলা মাঠ চত্বরের দিকে যাওয়ার সময় উপজেলা পরিষদ চত্বরের সামনে জেলা বিএনপির সহসভাপতি আসলাম মিয়ার পক্ষের নেতা ও উপজেলা বিএনপির অন্য অংশের সভাপতি মুঞ্জুর আহমেদের নেতৃত্বে বের হওয়া মিছিলের মুখোমুখি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় লাঠি ও ইটের আঘাতে উভয়পক্ষের আটজন আহত হন।