গোয়ালন্দে বৈশাখী মেলায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি টেনু ফকিরের আঙিনায় বৈশাখী মেলায় মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা কেন্দ্র করে গত শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, টেনু ফকিরের আঙিনায় তিন দিনব্যাপী বৈশাখী মেলার শেষদিন গত শনিবার সন্ধ্যায় একদল উচ্ছৃঙ্খল যুবক মেয়েদের উত্ত্যক্ত করে। এ কাজে বাধা দেওয়ায় তারা হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কোপে হাবিবুর রহমান (২৭), সাজ্জাদ শিকদার (২০) ও সুমন শেখ (১৪) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনাকে কেন্দ্র করে মেলার বাইরে রাত নয়টা থেকে ১১টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। এতে আরও নয়জন আহত হয়। এ সময় একটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। মেলার আয়োজক কমিটির সদস্যসচিব ফজলুল হক বলেন, কিছু যুবক মেয়েদের উত্ত্যক্ত করলে স্বেচ্ছাসেবকেরা বাধা দেন। এ নিয়ে সংঘর্ষ বাধে।