গোয়ালন্দে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামে মুক্তিযুদ্ধের সঞ্চৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা একটি জাদুঘর গত রোববার উদ্বোধন করা হয়েছে। ওই দিনই জাদুঘরটি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
‘মুক্তিযুদ্ধ সঞ্চৃতি সংরক্ষণ জাদুঘর’ নামের জাদুঘরটি প্রতিষ্ঠা করেছেন মুক্তিযোদ্ধা ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা। এখানে মুক্তিযুদ্ধকালীন তিন শতাধিক আলোকচিত্র ও বিভিন্ন সঞ্চৃতি সঞ্চারক স্থান পেয়েছে। এখানে রয়েছে একটি গ্রন্থাগার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার। সভাপতিত্ব করেন জাদুঘরের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা। এতে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রকল্প সমন্বয়কারী রণজিৎ কুমার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সামাদ প্রমুখ বক্তব্য দেন।
গোলাম মোস্তফা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে তৃণমূল পর্যায়ে তুলে ধরার স্বপ্ন ছিল তা সবার সহযোগিতায় বাস্তবায়ন হয়েছে।’