গোয়ালন্দে যক্ষ্মায় আক্রান্ত ১১৬ একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার বিশ্ব যক্ষ্মা দিবস। দেশের বিভিন্ন স্থানের মতো বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দিবসটি পালন করা হচ্ছে। গত এক বছরে এ রোগে উপজেলায় ১১৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজন মারা গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ মার্চ থেকে চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত উপজেলায় ১১৬ জন যক্ষ্মায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫৪ জন চিকিৎসা নিয়ে এখন সুস্থ জীবন যাপন করছে। এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর জুড়ান মোল্যার পাড়ার মৃত আহমঞ্চদ আলীর স্ত্রী ময়েরজান ১৭ মার্চ মারা যান।দিবসটি উপলক্ষে আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি সংস্থা ডেমিয়েন ফাউন্ডেশন যৌথভাবে ছোট্ট পরিসরে সকালে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শহরে শোভাযাত্রার ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। প্রচারের অভাবে অনেকেই রোগটির ব্যাপারে সচেতন নন। উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, শহরের মানুষ কিছুটা সচেতন হলেও চরাঞ্চলের কয়েক হাজার মানুষ যক্ষ্মা সম্পর্কে কিছুই জানে না।