গোয়ালন্দে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দের দেবগ্রাম এলাকায় গত রোববার এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত তরুণের নাম চান মিয়া খান (১৮)।মামলার এজাহার সূত্রে জানা গেছে, দেবগ্রাম এলাকার নানাবাড়িতে শিশুটি থাকত। রোববার চান মিয়া ওই শিশুকে বাড়ি থেকে একটু দূরে ধনিয়াখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।মামলার তদন্ত কর্মকর্তা গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ জানান, সোমবার দুপুরে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে থানায় শিশু নির্যাতন দমন আইনে চান মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।