গোয়ালন্দে শেষ হলো নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সাংস্কৃতিক জোট আয়োজিত তিন দিনব্যাপী নাট্য উৎসব গত সোমবার রাতে শেষ হয়েছে। গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে আয়োজিত উৎসবের শেষ দিনে সমাজ নাটকটি মঞ্চস্থ করা হয়।

সমাজ নাটকটি রচনা করেছেন কমলেশ ব্যানার্জি। নির্দেশনায় ছিলেন নাট্যকার বিশ্বনাথ বিশ্বাস। এর আগে সোমবার ওই মঞ্চে মঞ্চস্থ হয় নাটক গায়ের মেয়ে গঙ্গা ও রোববার দিবাগত রাতে মঞ্চস্থ হয় নাটক জীবন নদীর তীরে। নাটকগুলোতে অভিনয় করেন হারুন আর রশিদ, এ বি এম ছাত্তার, মো. আতাউর রহমান, ইসলাম মোল্লা, এরশাদ হোসেন, মাইনদ্দিন মানু, সাধন কুমার সাহা, রফিকুল ইসলাম, আজিজ মন্ডল, প্রণব ঘোষ, আবুল কাশেম বিশ্বাস, সুশীল কুমার রায়, সাবিত্রী রানী, দিপালী রানী প্রমুখ।

গোয়ালন্দ পৌরসভা, গোয়ালন্দ হ্যাচারিজ লিমিটেড, আমীন এগ্রো লিমিটেড ও ভিকটর ফিডস লিমিটেডের সহযোগিতায় গত শনিবার রাতে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ সময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য হাসান ইমাম চৌধুরী, জেলা পরিষদের সদস্য বেগম নুরজাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।