গোয়ালন্দে সাবেক শিক্ষকদের সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ১৪ জন সাবেক শিক্ষককে গতকাল শুক্রবার সম্মাননা দেওয়া হয়েছে।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকেরা হলেন মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান উদ্দিন আহম্মেদ, সাবেক শিক্ষক প্রবোধ কুমার বসু, নির্মলেন্দু কুণ্ডু, মওলানা আবদুল জব্বার, অমূল্য প্রসন্ন রায়, মো. সৈয়দ উদ্দিন মিয়া, আবদুল আজিজ মিয়া, মো. ইউসুফ আলী খান, প্রয়াত মো. হাবিবুর রহমান, আবদুর রহিম শেখ, সত্য কুমার সিংহ, তাজউদ্দিন আহমেদ, নারায়ণ চন্দ্র রায় এবং রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কেরামত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার।