গোয়েন্দা কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক আব্দুর রাজ্জাককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে রাজ্জাকের স্ত্রী রোকেয়া রাজ্জাক ১১ জনকে আসামি করে পাংশা থানায় হত্যা মামলা করেছেন।গত বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের লাঠির আঘাতে আব্দুর রাজ্জাক নিহত হন। এ সময় তাঁর তিনজন স্বজন আহত হন। পাংশা থানার ওসি আলমগীর হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।রাজ্জাক নারায়ণগঞ্জ জেলায় সিআইডির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঈদের ছুটিতে তাঁর নিজ বাড়ি কালুখালীর সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামে এসেছিলেন।