গোয়েন্দা পরিচয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পরিচয়ে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বুধবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার রূপপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা মনোয়ারা খাতুন ও সামছুন্নাহার রেখা জানান, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁরা রূপপুর মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশ পরিচয়ে তিন যুবক তল্লাশির নামে তাঁদের কাছে থাকা সোনার আংটি, দুল ও চেইন ছিনিয়ে নেয়।