গোয়েন্দা পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ পরিচয়ে চট্টগ্রাম নগরের বেবি সুপার মার্কেট এলাকা থেকে একটি মোটরসাইকেল ও এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের মালিক কাওসার নিয়াজ (সাইমুন) জানান, বুধবার রাতে দুই বন্ধুর সঙ্গে তিনি নগরের বেবি সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় চার যুবক একটি মাইক্রোবাস নিয়ে তাঁদের সামনে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। পরে তারা তাঁর কাছ থেকে মোটরসাইকেল আর বন্ধু নাহিদের কাছ থেকে এক লাখ চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং খুলশী থানায় যোগাযোগ করতে বলে। কিন্তু থানায় গিয়ে দেখা যায়, তারা সেখানে নেই।