গৌতম মুনি চাকমা পরলোকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সদস্য গৌতম মুনি চাকমা (৭১) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় রাঙামাটি শহরের মাঝেরবস্তি এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত সন্তান ও নাতি-নাতনি রেখে গেছেন। আজ শুক্রবার বেলা দুইটায় তাঁর মরদেহ আসামবস্তি শ্মশানে দাহ করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।মৃত্যুর খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মনি স্বপন দেওয়ানসহ অনেকে গৌতম মুনি চাকমার মরদেহ দেখতে যান।গৌতম মুনি চাকমার মৃত্যুতে জনসংহতি সমিতির পক্ষ থেকে পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।