গৌতম হত্যা মামলার প্রধান আসামি জেলহাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার প্রধান আসামি আসিফ ইমরানের (৪৭) জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন রয়েছে। মামলা চলাকালে তিন বছর আগে আদালত থেকে পালিয়ে যান আসিফ ইমরান। গতকাল মামলার নির্ধারিত দিনে হাজিরা দিতে এলে বিচারক শাহেদ নুরুদ্দীন কাঠগড়া থেকে পালানোর মামলায় আসিফকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ২০০৫ সালের ১৭ নভেম্বর সমকাল-এর ফরিদপুর কার্যালয়ে সাংবাদিক গৌতম দাসকে শ্বাসরোধে হত্যা করা হয়। ১৯ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।