গৌতমবুদ্ধের জীবন নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌতমবুদ্ধের জীবন ও ধর্ম শীর্ষক একটি বইয়ের মোড়ক গতকাল শুক্রবার উন্মোচন করা হয়েছে। বিকেলে রাজধানীর বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজে এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, হিংসায় অশান্ত পৃথিবীতে বুদ্ধের বাণী ও মানবতাবাদী দর্শনের চর্চা শান্তি ও সম্প্রীতি স্থাপনে বিশেষ সহায়ক।
বইটি লিখেছেন অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, এটি প্রজ্ঞা প্রকাশনীর প্রথম প্রকাশনা।
বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি প্রজ্ঞানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক অধীর চন্দ্র সরকার, ড. অমর কান্তি চাকমা, আবদুল হাই মজুমদার প্রমুখ আলোচনায় অংশ নেন। বিজ্ঞপ্তি।