গৌরকিশোর ঘোষ স্মৃতি পুরস্কার পেলেন নির্মলেন্দু গুণ
ভারতের ‘গৌর-কিশোর ঘোষ স্মৃতি পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। বাংলা কবিতায় অনন্য ভূমিকা রাখার স্বীকৃতি-স্বরূপ এ সম্মাননা দেওয়া হচ্ছে তাঁকে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআইপিএম) এ পুরস্কারের প্রবর্তক।আজ সোমবার সন্ধ্যায় আইআইপিএম কলকাতা ক্যাম্পাসে এক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কবিকে এ পদক দেওয়ার কথা রয়েছে। শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আইআইপিএম বিগত কয়েক বছর ধরে বিভিন্ন পুরস্কার দিয়ে আসছে। কবি নির্মলেন্দু গুণ পুরস্কার হিসেবে একটি সনদ, একটি পদক ও এক লাখ রুপি পাবেন। এর আগে যাঁরা আইআইপিএম পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন বিন্দেশ্বর পাঠক, মেধা পাটকার, গুরচরণ দাস, প্রদীপ বোস, সুভাষ মুখোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, সেলিনা হোসেন, সৈয়দ মুস্তফা সিরাজ, আবুল বাশার, অশোক সঞ্জয় গুহ, শুভপ্রসন্ন ভট্টাচার্য, সৌমিত্র চ্যাটার্জি, সুচিত্রা মিত্র প্রমুখ। বিজ্ঞপ্তি।