গৌরচন্দ্র বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও সংবিধানের অন্যতম রচয়িতা আইনজীবী গৌরচন্দ্র বালার নবম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুন৷ ২০০৫ সালের এ দিনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় প্রয়াতের বাড়িতে গীতা পাঠ, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী গৌরচন্দ্র বালা ১৯৫৬ সালে যুক্তফ্রন্টের মন্ত্রিপরিষদে প্রথমে বন ও পরে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন৷ আইয়ুববিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন৷ এ ছাড়া সত্তরের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি৷