গৌরনদী ও আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ইলা বাসস্ট্যান্ড এলাকায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় মা নিহত ও তাঁর ছেলে গুরুতর আহত হয়েছে। এদিকে বগুড়ার আদমদীঘির সান্তাহার-বগুড়া মহাসড়কের ডালাম্বা গ্রামের কাছে মাইক্রোবাসের চাপায় প্রাণ হারিয়েছে আরেক শিশু।কালকিনির চর ঠেঙ্গামারা গ্রামের ব্যবসায়ী আবদুর রাজ্জাক সিকদারের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) তাঁর আড়াই বছরের ছেলে ইয়াসিনকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। আদমদীঘির ডহরপুর গ্রামের কামরুজ্জামানের মেয়ে কেয়া রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।