গৌরনদী প্রতিরোধ দিবসে মরণোত্তর পদক পেলেন চার মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে গত ২৫ এপ্রিল হানাদার প্রতিরোধ দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১৯৭১ সালের ওই দিন হানাদার বাহিনীর গুলিতে নিহত চার মুক্তিযোদ্ধাকে মরণোত্তর পদক দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ২৫ এপ্রিল গৌরনদীতে পাকিস্তানি হানাদারদের সঙ্গে সম্মুখযুদ্ধে গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হাসেম, চাঁদশীর পরিমল মণ্ডল, বাটাজোরের মোক্তার হোসেন হাওলাদার ও গৈলার আলাউদ্দিন সরদার ওরফে আলা বক্স নিহত হন। তাঁদের বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে মরণোত্তর পদক দেওয়া হয়। তাঁদের পরিবারের লোকজন এ পদক গ্রহণ করে।