গৌরনদী মুক্ত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২২ ডিসেম্বর গৌরনদী মুক্ত দিবস। দীর্ঘ ২৮ দিন মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণের পর ১৯৭১ সালের ২২ ডিসেম্বর গৌরনদী কলেজে অবস্থানরত শতাধিক পাকিস্তানি সেনা মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর পরও এখানে কোনো শহীদস্মৃতি নির্মাণ করা হয়নি। ফলে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা আবদুর রব বলেন, ২৫ এপ্রিল মুক্তিযোদ্ধাদের হাতে আটজন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর তারা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। গুলিতে সেই দিন দুই শতাধিক নিরীহ গ্রামবাসী মারা যায়। হানাদাররা গৌরনদী বন্দরসহ এলাকার কয়েক শ ঘরবাড়ি পুড়িয়ে দেয়।