গৌরনদীকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
গৌরনদীকে জেলা করার দাবিতে গৌরনদী জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানার সমঞ্চুখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জহুরুল ইসলাম, টি এম আলতাব হোসেন, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, আতিকুর রহমান, গিয়াস উদ্দিন মিয়া, খোকন আহমেঞ্চদ, আবদুল হক ঘারমী, রাশেদুজ্জামান, আলী শরীফ, তৌহিদী মাহমুদ, বিশ্বজিৎ সরকার, মনীষ চন্দ্র বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষিমন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত গৌরনদী জেলা ঘোষণার সব প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। ওই বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গৌরনদীবাসীর সে স্বপ্ন ভঙ্গ হয়ে যায়।উল্লেখ্য, গত সোমবার বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস জাতীয় সংসদে গৌরনদীকে জেলা করার প্রস্তাব রাখার পরে গৌরনদী জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলন শুরু করা হয়।