গৌরনদীতে অ্যানথ্রাক্স!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দরের ব্যবসায়ী রনি কাজী (২৬) অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। রনি গত বৃহস্পতিবার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।রনির বাবা মো. বাবুল কাজী জানান, তাঁর ছেলে রনি গত মঙ্গলবার কালকিনি উপজেলার খাসেরহাট গ্রামে তাঁর আত্মীয় মোল্লাবাড়িতে বেড়াতে যান। সেখানে গরুর মাংস খাওয়ার পর থেকে তাঁর বুকের নিচে লালচে দাগ দেখা দেয়। পরবর্তী সময়ে ক্ষতের সৃষ্টি হয়। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, তাঁদের এখানে অ্যানথ্রাক্স শনাক্ত করার ব্যবস্থা নেই। তবে রোগীর ক্ষতের নমুনা দেখে নিশ্চিতভাবে ধারণা করা হচ্ছে, তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত।