গৌরনদীতে কিশোরী ধর্ষণ, দুই দিন পর মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকীর চর আবাসন প্রকল্পে (গুচ্ছগ্রাম) গত শুক্রবার রাতে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রোববার সকালে গৌরনদী থানায় ধর্ষণ মামলা করা হয়েছে। প্রভাবশালী মহল ধর্ষিতার পরিবারকে মামলা না করার হুমকি দিয়েছিল। ধর্ষিতার মা ও পুলিশ জানায়, মায়ের সঙ্গে ওই কিশোরী টরকীর চর আবাসন প্রকল্পে বসবাস করত। ঘটনার দিন শুক্রবার বিকেলে রোকেয়া বেগম মেয়েকে ঘরে একা রেখে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামে বিয়েবাড়িতে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতে যান। ধর্ষিতার অভিযোগ, গত শুক্রবার গভীর রাতে নির্জন ঘরে সে একা ঘুমিয়ে ছিল। এ সময় প্রতিবেশী তিন সন্তানের জনক জলিল হাওলাদার (৪০) ব্যারাকের ভাঙা জানালার ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। কিশোরীর ডাক-চিৎকারে আবাসনের লোকজন এগিয়ে এসে ধর্ষক জলিলকে আটক করে গণপিটুনি দেয়।