গৌরনদীতে গৃহবধূ খুন স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার গোবর্দ্ধন গ্রামে (বাদামতলা) লিনা খানম নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লিনার মামা মো. হারুন অর রশিদ গত বৃহস্পতিবার পাঁচজনের বিরুদ্ধে গৌরনদী থানায় হত্যা মামলা করেছেন। মামলার আসামিরা হলেন লিনার স্বামী শামীম সরদার, শ্বশুর সাহেব আলী, শাশুড়ি জাহানারা বেগম, দেবর লতিফ ও দেবরের স্ত্রী আরজু বেগম। এঁদের মধ্যে শামীম ও জাহানারাকে পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বাঘমারা গ্রামের আবুল কালামের মেয়ে লিনার সঙ্গে চার বছর আগে গোবর্দ্ধন গ্রামের সাহেব আলীর ছেলে শামীমের বিয়ে হয়। বিয়ের পর জাহানারা ও আরজু বেগম তাঁর কিছু স্বর্ণালংকার চুরি করেন। এ নিয়ে বিরোধের জের ধরে বুধবার বেলা তিনটার দিকে জাহানারা, আরজু বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে তাঁকে (লিনা) হত্যা করেন। পুলিশ বুধবার রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আসামিরা লিনাকে হত্যা করার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেন, পারিবারিক কলহের জের ধরে লিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম বলেন, লিনার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।