গৌরনদীতে ট্রাকচাপায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া বাজারের দক্ষিণ পাশে গতকাল শনিবার ট্রাকচাপায় দুই দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অধীর চন্দ্র হালদার বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা ট্রাকটি সকাল সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর মাহিলাড়া মঠ নামক স্থানে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিলাড়া গ্রামের দিনমজুর মো. সালাউদ্দিন মিয়া (৫০) ও কালাম মোল্লা (৩৫) নিহত হন। অপর দিনমজুর মাসুম সরদার (২৫) ও ট্রাকচালক আবদুল লতিফ দেওয়ান (৫০) গুরুতর আহত হন। চালক আবদুল লতিফ দেওয়ানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও মাসুম সরদারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি উল্টে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকটি অপসারণ করে যানবাহন চলাচল চালু করেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বলেন, এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।