গৌরনদীতে দুই বংশে সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামে গত বুধবার দুপুরে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেপারী ও শাহ বংশের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত মো. আলী বেপারী (৩০), জাহিদ বেপারী (২৫), মনির বেপারী (২৩), মো. সিরাজ শাহ (৩২) ও জামাল শাহকে (২৩) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।