গৌরনদীতে দুর্বৃত্তের আগুনে মন্দির ভসঞ্চীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামে সেনের বাড়িতে গত সোমবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি সর্বজনীন মন্দির আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় লোকজন, পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আধুনা গ্রামে সেনের বাড়িতে ঐতিহ্যবাহী একটি সর্বজনীন দুর্গামন্দির রয়েছে। আধাপাকা ভবনে ওই মন্দিরের ভেতরে দেব-দেবীর চারটি প্রতিমা ছিল।
মন্দির কমিটির সভাপতি শচীন চক্রবর্তী জানান, গতকাল সকালে তাঁরা পূজা দেওয়ার জন্য মন্দিরে গেলে মন্দিরটি সম্পূর্ণ ভসঞ্চীভূত অবস্থায় দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি শচীন চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন।