গৌরনদীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণীকে ধর্ষণের অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা গ্রামের আল আমিন নামের এক ব্যক্তিকে পুলিশ গতকাল রোববার গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ওই তরুণীর মা গতকাল আল আমিনসহ তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন।মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামের আল আমিন এক মাস আগে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ১০ জানুয়ারি সন্ধ্যায় আল আমিন কথা আছে বলে তাঁকে উপজেলার কমলাপুর গ্রামে এক বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরদিন তরুণী বাড়ি ফিরে বিষয়টি তাঁর মাকে জানান।তরুণীর মা জানান, স্থানীয় প্রভাবশালী একটি মহল ঘটনা গোপন রেখে ১২ জানুয়ারি সালিস বৈঠক করার নামে সময় ক্ষেপণ করে মামলা করতে বাধা দেয়। পরে তিনি থানায় জানালে পুলিশ গতকাল আল আমিনকে গ্রেপ্তার করে।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আল আমিনকে জেলহাজতে ও তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে।