গৌরনদীতে বখাটেদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি কলেজের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় জড়িত বখাটেদের শাস্তি প্রদান ও দেশব্যাপী ইভ টিজিং বন্ধের দাবিতে গৌরনদী উপজেলা সদরের প্রধান সড়কে মানববন্ধন করা হয়েছে। গৌরনদী বন্ধুসভার উদ্যোগে শুক্রবার এ মানববন্ধন করা হয়। পরে ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বন্ধুসভার উপদেষ্টা আ. আউয়াল লোকমান, খান শামছুল আলম, গৌরনদী বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার, সম্পাদক মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, সহসভানেত্রী চায়না দেবনাথ, ঝর্না দাস প্রমুখ বক্তব্য রাখেন।