গৌরনদীতে বিএনপি নেতা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বরিশালের গৌরনদীতে যুবদলের কর্মীরা গত রোববার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সোবহানকে লাঞ্ছিত করেছেন। একই সঙ্গে তাঁরা ওই নেতার মাইক্রোবাস ও তাঁর সমর্থকদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আব্দুস সোবহান রোববার রাত সাড়ে আটটার দিকে গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নুরে আলম হাওলাদারের বাড়িতে এক পরামর্শসভায় যোগ দেন। এ সময় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে যুবদলের কর্মী আল মামুন খান, গোলাম মোর্শেদ, ফয়েজ সরদারসহ সাত-আটজন লাঠিসোঁটা নিয়ে ওই বাড়িতে হামলা চালান এবং আব্দুস সোবহানকে লাঞ্ছিত করেন। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, রোববার রাতেই মাইক্রোবাসের চালক আবদুল লতিফ, যুবদলের কর্মী আল-মামুন খান কয়েকজন গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।