গৌরনদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে গত বুধবার বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান ২০ থেকে ২৫ জন দলীয় নেতা-কর্মী নিয়ে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বুধবার সকালে বাটাজোর বাসস্ট্যান্ডে যান।বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুছুর রহমানের সমর্থক বাটাজোর ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ন কবির তাঁকে না জানিয়ে এলাকায় আসার ব্যাপারে ইঞ্জিনিয়ার সোবাহানের কাছে জানতে চান। এ নিয়ে হুমায়ন কবিরের সঙ্গে আবদুস সোবাহানের সমর্থক যুবদলের কর্মী তাজেলের বাগিবতাণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে তাজেলকে কুদ্দুসের সমর্থকেরা মারধর করেন। এর জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে বাটাজোর বাসস্ট্যান্ডে আবদুস সোবাহানের সমর্থকেরা হুমায়ন কবির ও আবুল কালাম আজাদকে পিটিয়ে আহত করেন। বেলা আড়াইটার দিকে জনসংযোগ শেষ করে বাড়ি ফেরার পথে আবদুস সোবাহান তাঁর সমর্থকদের নিয়ে বাটাজোর পৌঁছালে কুদ্দুসের ৩০ থেকে ৩৫ জন সমর্থক তাঁদের ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পাঁচ জন আহত হন।