গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথম আলো বন্ধুসভা সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভা বরিশালের গৌরনদী শাখার সদস্য ও সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এইচ এম রুম্মান (১৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল মঙ্গলবার নিজের কম্পিউটার মেরামত করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন দক্ষিণ বিজয়পুর গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে রুম্মান। তার পারিবারিক সূত্র জানায়, গতকাল দুপুরে বাড়িতে বসে নিজের কম্পিউটার মেরামত করতে গিয়ে রুম্মান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুম্মানকে মৃত ঘোষণা করেন।