গৌরনদীতে ব্যবসায়ীকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। ব্যবসায়ী বেল্লাল হোসেনের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণ ও পারভীন বেগমের অভিযোগ থেকে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেল্লাল হোসেন টরকী বন্দরের তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় পৌঁছেন। রাত আটটার দিকে জনৈক জাহাঙ্গীর হোসেন বেল্লাল হোসেনকে কথা বলার জন্য বাসা থেকে ডেকে নিয়ে যান। সেই থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাঁর ব্যবহূত মুঠোফোনটিও বন্ধ রয়েছে।