গৌরনদীতে যাত্রা শিল্পীদের ওপর হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বাজারে যাত্রাশিল্পীদের ওপর আয়োজক কমিটির সদস্যরা হামলা চালিয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। এলাকাবাসী ও আহত ব্যক্তিরা জানান, এলাকার কিছু ব্যক্তি সরিকল বাজারে যাত্রাগানের আয়োজন করেছিল। যাত্রাশিল্পী ইউনুস আলী জানান, আয়োজক কমিটি ১৫ দিনের জন্য ৯০ হাজার টাকার চুক্তিতে তাঁদের নিয়ে আসে। সাত দিন পর আয়োজক কমিটি তাঁদের পাওনা টাকা না দিয়ে গত বুধবার রাতে যাত্রাপালা বন্ধ করে দেয়। গতকাল সকালে আয়োজক কমিটির সদস্য জি এম জামাল উদ্দিনের কাছে তাঁদের পাওনা টাকা দাবি করেন। এক পর্যায়ে জামাল উদ্দিন শিল্পীদের গালিগালাজ করেন এবং তাঁর সহযোগীদের নিয়ে তাঁদের ওপর হামলা চালান।আয়োজক কমিটির সভাপতি আফজাল মোল্লা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, হামলা নয়, বাগিবতণ্ডা হয়েছে।