গৌরনদীতে সেনাসদস্যের পরিবারকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় সেনাসদস্যের স্ত্রী ও তিন সন্তানকে অপহরণ করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।গৌরনদী থানা সূত্র জানায়, জমি নিয়ে উপজেলার বার্থী গ্রামের বাসিন্দা একজন সেনাসদস্যের পরিবারের সঙ্গে একই গ্রামের বকতিয়ার মেলকারের পরিবাবের বিরোধ চলছিল। গত রোববার বার্থী বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই সেনাসদস্যের স্ত্রী ও তিন সন্তানকে বকতিয়ার মেলকার ও তাঁর সহযোগীরা অপহরণ করে। তাঁদের বকতিয়ার মেলকারের বাড়িতে জিম্মি করে নির্যাতন ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়।