গৌরনদীতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন হয়েছে। কটকস্থল মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর সাউদেরখালপাড় এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২৫ এপ্রিল হানাদার বাহিনী সাউদেরখালপাড় এলাকায় হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে গৌরনদীর নাঠৈ গ্রামের সৈয়দ আবুল হাসেম, চাঁদশীর পরিমল মণ্ডল, গৈলার আলাউদ্দিন ওরফে আলা বক্স ও বাটাজোরের মোক্তার হোসেনসহ অর্ধশত মানুষ শহীদ হন। মানববন্ধন চলাকালে কটকস্থল মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম তালুকদার, বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন অর রশীদ প্রমুখ বক্তৃতা দেন।