গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ইল্লায় শনিবার রাতে মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব নিহত ও আইনজীবীসহ আটজন আহত হয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, মাওয়া থেকে বরিশালগামী মাইক্রোবাস শনিবার রাত সাড়ে আটটায় ইল্লা মাদ্রাসার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ঝালকাঠি সদর থানার ভাষান্ডা ইউপি সচিব দেলোয়ার হাওলাদার (৩৮) মারা যান। এদিকে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীর ইল্লা গাইনেরপাড়ে গত শনিবার রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনায় করিম দাড়িয়া (৪৫) নামে এক ব্যক্তি আহত হন। গতকাল রোববার ভোরে বরিশাল শেরেবাংলা চিকিৎ সা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।