গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ডে গত শনিবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে কটকস্থল বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। গুরুতর আহত চারজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে মো. রাসেল (২৩) মারা যান। তাঁর বাড়ি কাউনিয়া এলাকায়।গৌরনদী হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, গুরুতর আহত কাউয়ারচর এলাকার মো. সোহাগ, মো. আলাউদ্দিন, মাগুরা গ্রামের মো. নজরুল ইসলামকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।