গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ভূরঘাটার ঢাকা-বরিশাল মহাসড়কে আজ সোমবার ভোর সাড়ে চারটায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং তিনজন আহত হন। আহত ব্যক্তিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত ব্যক্তিদের লাশ মর্গে রাখা হয়েছে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বিষয়টি জানিয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া করে পিরোজপুর আসছিলেন রনি হাওলাদার, বেলাল হোসেন, রুবেল, আরিফ হোসেন। ভোরের দিকে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেট কারটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম বলেন, প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।