গৌরনদীতে হত্যা মামলার আসামি খুন, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলায় ইদ্রিস তালুকদার হত্যা মামলার আসামি মিনু বেগমকে (৩৮) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল শনিবার সকালে একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।মিনু বেগমের পুত্রবধূ লাইজু বেগম জানান, গত শুক্রবার রাতের খাবার খাওয়ার পর তাঁর শাশুড়ি উত্তর বাউরগাতি গ্রামে তাঁদের ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা মিনু বেগমকে মুখ চেপে ধরে নিয়ে যায়।লাইজু বেগম অভিযোগ করেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ একই গ্রামের আবু আবদুল্লাহ তালুকদার ও তার সহযোগীরা অপহরণের পর মিনু বেগমকে হত্যা করেছে। গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) অসীম কুমার সিকদার জানান, লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাত ও গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে।