গৌরনদীর সরিকল ইউপির নির্বাচন ৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদের (ইউপি) আজকের (মঙ্গলবার) নির্বাচন স্থগিত করে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সরিকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার রতন কুমার মণ্ডল জানান, সাবেক চেয়ারম্যান সুভাষ হালদার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ফেরারি আসামি হওয়ার অভিযোগে ৭ মার্চ সুভাষ হালদারের মনোনয়নপত্র বাতিল করা হয়। সুভাষ হালদার এর বিরুদ্ধে ২৪ মার্চ রিট করলে হাইকোর্ট মনোনয়নপত্র বাতিলের বিষয়টি অবৈধ ঘোষণা করে ২৯ মার্চের নির্বাচন স্থগিত করেন এবং আগামী ৩ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে দেন।